২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খিলগাঁওয়ে নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে নিচে পড়ে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের

    ১৮ জুলাই, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর খিলগাঁও আনসার ক্যাম্পেরপাশে সরকারি উচ্চ বিদ্যালয় এর একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মোঃ শামীম (২২) নামের এক শ্রমিকের মৃত্যু।

    শনিবার (১৮ জুলাই)সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

    খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ শফিকুল ইসলাম জানান,খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনের ছয় তলায় ক্রেন দিয়ে উপরে ইট বালু উঠানোর কাজ করার সময় উপর থেকে অসাবধানতা বসতে নিচে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনা এই পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

    ঠিকাদার কোম্পানির ম্যানেজার রাকিবুল জানান, সকাল সোয়া আটটার দিকে শামীম খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের ছয় তলায় ক্রেন দিয়ে উপরে ইট বালু উঠানোর কাজ করার সময় উপর থেকে অসাবধানতা বসতে নিচে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।শামীম কোন ঠিকাদার কোম্পানিতে কাজ করতো এই বিষয়ে নাম জানতে চাইলে তিনি ওই কোম্পানির নাম বলতে চাইনি বলে জানান তিনি।

    তিনি আরো জানান,নিহত শামীমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর থানার জগন্নাথপুর গ্রামে সাদিকুল ইসলামের ছেলে ছিল।বর্তমানে ওই তিনি নির্মাণাধীন ভবনে থাকতেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম