২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ীগুরুতর আহত।

    ১২ জুন, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর হাতিরঝিল থানা রামপুরা টিভি সেন্টার

    এলাকার রয়েল মিষ্টির দোকানের সামনে রাস্তার উপর ইয়াসিন খান পলাশ(৫০)নামে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা।

    শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই আলামিন জানান,ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী কাইলা মাসুদ সহ দুই জন মোটরসাইকেল যোগে এসে আগ্নেয়াস্ত্র দ্বারা মাথায় দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

    তিনি আরো জানান,বাসা পশ্চিম রামপুরা ডি আই টি রোড পিরোজপুর হাউজ ৪৫৯ নংবাসার মো: ইউনুস খানের ছেলে। আমার ভাই ব্যবসায়ী ছিলেন।

    হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, শুক্রবার পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বেঁচে আছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বলে জানান ওসি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

    তিনি আরো জানান, কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম