৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কদমতলীর শনির আখড়ায় বাসায় ঝুলছিল এক কিশোরীর মরদেহ

    ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক( কে এস ইসলাম)

    রাজধানীর কদমতলী থানা শনির আখড়ার রায়েরবাগ এলাকার একটি বাসায় মোছাঃ আলো আক্তার(১৪)নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। নিহত মাদ্রাসা শিক্ষার্থী।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।

    নিহতের বাবা মোঃ রাসেল জানান, আমার মেয়ে পড়াশোনার প্রতি মনোযোগ না থাকায় কোন স্কুলে ও মাদ্রাসাতে ভর্তি করা হয়নি। বাসাতেই কুরআন শিক্ষা দেওয়া হয়, আজ বিকেলের দিকে পারিবারিক বিষয় নিয়ে আমার মেয়েকে বকা দিলে তার নিজরুমে গিয়ে ঘুমের ওষুধ খায় পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান, আমাদের ভাড়া বাসা কদমতলী শনির আখড়া রায়েরবাগ এলাকা পাঁচ তলা বাসায়পরিবার নিয়ে থাকি।আমার দুই ছেলে দুই মেয়ে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম