১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    কেরানীগঞ্জে ডিবির অভিযানে হেরোইন-গাঁজা-ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

    ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

    ইমরান হোসেন ইমু:

    ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

    ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ১৬ ও ১৭ আগস্ট কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

    ডিবি জানায়, ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কদমতলী মোড় এলাকায় সিটি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে মো. সোহেল (২৫) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

    মাদক কারবারি

    এরপর ১৭ আগস্ট রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ মোল্লা (৩২) ও শেখ হিমন (২৩)-কে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম হেরোইন এবং মো. অপু মিয়া (৩৪)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

    একই দিন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাসনাবাদ এলাকার গোলাম আলী নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোছা. শারমিন ইসলাম (২৮)-কে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে ডিবি।

    ডিবি দক্ষিণের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম