১২ আগস্ট, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    পূর্বাচল নতুন শহর প্রকল্প-এর সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২৮ এপ্রিল, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বোর্ড সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্প-এর সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক সকাল ১০.০০ ঘটিকায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

    সভার সময়কাল

    সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের চলমান অবকাঠামো উন্নয়ন, প্লট হস্তান্তর কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি, মসজিদ, হাসপাতাল ও স্কুল নির্মাণসহ সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশসম্মত নগরায়ণ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। । প্রতিমন্ত্রী মহোদয় প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    তিনি বলেন, পূর্বাচল নতুন শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    সভাকক্ষের আনুষ্ঠানিকতা

    সভায় রাজউক চেয়ারম্যান পূর্বাচল নতুন শহরের বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং তদারকি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য রাজউক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এছাড়াও সভায় রাজউক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম