৩১ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে রাজউকের তৎপরতা, পরিদর্শনে চেয়ারম্যান

    Md Akber hossainMd Akber hossain৫সাধারন
    ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ

    পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা

    এম আকবর হোসেন :

    রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, পানির গুণগত মান উন্নয়ন এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চলমান কার্যক্রম জোরদার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই অংশ হিসেবে লেকের পরিচ্ছন্নতা ও দূষণমুক্তকরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

    শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর গুলশান লিংক রোড ও বাড্ডা গুদারাঘাটসংলগ্ন লেক এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় লেকের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতার অবস্থা এবং দূষণমুক্তকরণ কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান।

    পরিদর্শনকালে তিনি লেকের পরিবেশ রক্ষা, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    এ সময় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    রাজউক সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের আওতাধীন লেকগুলোর পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, পানির গুণগত মান উন্নয়ন এবং নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও দূষণমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রাজধানীর জলাধারগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম