২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    যাত্রাবাড়ীর রায়েরবাগে বাকবিতণ্ডার জেরে প্রতিবেশীর মারধরে তরুণ নিহত

    ২১ জুলাই, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে রিফাত মৃধা (১৮) নামে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।

    সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের বাবা হাসেম মৃধা জানান, আমার ছেলে একটি কার্টুন ফ্যাক্টরিতে কাজ করতো। সন্ধ্যায় রিফাত বাসার সামনের রাস্তায় বসে ছিল। ওই সময় প্রতিবেশী শাকিল নামে এক যুবক এসে তাকে বলে, এখানে বসে কী করছিস? গাঁজা খাবি নাকি? উত্তরে রিফাত বলে, আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা। এই জবাবের পরপরই শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করে। বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে শাকিল পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই । অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, ঘাতক শাকিল ও তার মা পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর বাড়িটিতে তালা দিয়ে শাকিল ও তার পরিবার পালিয়ে গেছে।আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে রায়েরবাগ খানবাড়ির মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। আমার তিন ছেলে ও তিন মেয়ে সবার মধ্যে রিফাত ছিল পঞ্চম।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,​মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম