ডেমরায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের।
কে এস ইসলাম :
রাজধানী ডেমরা থানা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২০ জুন) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুদ্দিন জানান,আমরা নাইট ডিউটি করার সময় ৯৯৯ খবর পেয়ে রামপুরা রোড মেন্দীপুর ম্যাগজিন গ্রুপের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,স্থানীয় এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন। আমরা ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্তার চেষ্টা চলছে।নিহত যুবকের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।