১২ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    লালবাগে রাজউকের মোবাইল কোর্ট: ৫ ভবনে অভিযান, ২টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

    EditorEditorসাধারন
    ১২ জুন, ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ

    অনামিকা আক্তার :

    ঢাকার লালবাগ এলাকার বিভিন্ন স্থানে অবৈধ ও নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১০ জুন ২০২৬) রাজউকের জোন-৫/৩ এর আওতাধীন আজিমপুর রোড, লালবাগ রোড ও জগন্নাথ সাহা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে মোট ৫টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪টি নির্মাণাধীন এবং ১টি নির্মিত ভবন ছিল। নকশা বহির্ভূত অংশ অপসারণ ও অনুমোদিত নকশা অনুসরণে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    ভুবন ভেঙে ফেলা হচ্ছে

    মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি। এ সময় অথরাইজড অফিসার (জোন-৫/৩) মো. রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার মো. ইসমাঈল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অভিযানকালে আজিমপুর রোডের ১১৬ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন ৯ তলা ভবন এবং ১১৫ নম্বর হোল্ডিংয়ের ৬ তলা ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ১০৩/১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত একটি বহুতল ভবনের অবশিষ্ট অবৈধ অংশ অপসারণ এবং পার্কিং স্থানে পরিচালিত নকশাবহির্ভূত বাণিজ্যিক কার্যক্রম তিন মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া লালবাগ রোডের ২৯৬ নম্বর ও জগন্নাথ সাহা রোডের ৩৬/২ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

    রাজউক জানিয়েছে, নগর পরিকল্পনা ও অনুমোদিত নকশা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম