২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভুল তথ্য ছড়ানো হয়েছে এটি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংস্থাটি

    ২৫ এপ্রিল, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    উচ্চ তাপমাত্রা ও করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি বার্তার সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে ২০২৬ এবং ২৫ মে থেকে ০৪ জুন ২০২৬ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এ সংক্রান্ত করণীয় বিষয়ে একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বার্তাটিতে “ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স”-এর বরাত উল্লেখ করা হলেও, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, উক্ত বার্তাটি তাদের পক্ষ থেকে প্রচার করা হয়নি এবং এর সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

    এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যেকোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার এবং ভুয়া বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম