২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রাজধানীর যাত্রাবাড়ীতে র‍্যাব-৩ এর অভিযান: ১১,৭০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

    ২ জুলাই, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

    র‍্যাব-৩ জানায়, গত ১ জুলাই ২০২৬ সকাল ৯টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ইসমাইল আহমেদ (৩৬), এহসান উল্লাহ (২৮), মো. নাছির উদ্দিন (৪৫) এবং মো. মিতুল (২৮)।

    অভিযানে তাদের কাছ থেকে ১১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে।

    র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে খুচরা দরে বিক্রি করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হিসেবে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত।

    র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম