২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    সবুজবাগের একটি বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

    ২৮ জুন, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন(৩০)নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (২৮ জুন) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    সবুজবাগ থানার উপ পরিদর্শক (এস আই)মোছ: ফাতেমা জানান,দিবাগত রাতে খবর পেয়ে দক্ষিণ গাও শাহীবাগ মসজিদ এলাকারএকটি বাসা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান, নিহত নিলুফা ইয়াসমিনের ১৪ বছর পূর্বে স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয়। তিনি গাজীপুরের মেট্রোতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কর্মরত আছেন।তার এক ছেলে এক মেয়ে ছেলে আরাফাত (১০) একটি মাদ্রাসায়পড়াশোনা করত আর্থিক সমস্যা ও ঠিক মত ছেলে পড়াশোনা করত না এই নানান টেনসনে গলায় ফাঁস দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বিরিসিল গ্রামে নুর ইসলামে মেয়ে বর্তমানে সবুজবাগের দক্ষিন গাও শাহীবাগ মসজিদ এলাকার ৩২ নম্বর বাসায় মেয়ে আফিয়াকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম