২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কামরাঙ্গীরচরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল শিশুর

    ৬ মে, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় জান্নাতি(৫৫)নামে এক শিশুর মৃত্যু।

    বুধবার(০৬ মে)বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে মৃত ঘোষণা করে।

    নিহত শিশুকে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজার ৭ নং গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,নিহতের বাবা মোস্তফা দিনমজুর কাজ করে,গ্রামে বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা মমিনপুরএলাকার মোস্তফার মেয়ে। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭নং গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এক ভাই এক বোন ছোট

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম