২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    শেওড়াপাড়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল রাইড শেয়ারের

    ২৬ জুলাই, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া রোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সবুজ রহমান(৩৩)নামের এক যুবকের মৃত হয়েছে। নিহত পেশায় মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন।

    শনিবার (২৫ জুলাই)দিবাগত রাত সাড়ে এগারটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান,আমার ভাই সবুজ মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন।রাতে তার মোটরসাইকেলএকটি ভাড়া নিয়ে মগবাজার যাওয়ার পথে হিমাচল নামে একটি যাত্রী বাস মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে সবুজ গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।

    তিনি আরো জানান,নিহত সবুজের গ্রামের বাড়ি নীলফামারী জেলা ডিমলা থানা নটাবাড়িএলাকার মশিউর রহমানের ছেলে।বর্তমান শ্যামলী এলাকায় থাকতেন। নিহত নিহত দুই ভাই এক বোন ও দুই সন্তানের জনক ছিলেন।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম