১২ আগস্ট, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, তালিকায় রাব্বানীর ভাই ও বিপ্লব কুমার

    Istiaque AhamedIstiaque Ahamedসাধারন
    ১২ আগস্ট, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, যিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। এছাড়া রয়েছেন আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি হারানো অন্য কর্মকর্তারা হলেন কক্সবাজার ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম এবং সুদীপ কুমার চক্রবর্তী।

    প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্তের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম