আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক আহত
আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক আহত।
মেডিকেল প্রতিবেদক,,
রাজধানী এয়ারপোর্টের মেইন রাস্তায় মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বিশাল(৩৫) নামের এক যুবক গুরুতর আহত।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল সাড়ে নয়টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা(বন্ধু)সুস্ময় জানান, রাতে আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে আমরা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এয়ারপোর্টে মেইন রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে আজকে রাস্তায় পড়ে যায়। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগকে নিয়ে আসলে সে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, আহত-বিশালের গ্রামের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জ থানার তেতিয়াপাড়া গ্রামে বঙ্গলালের ছেলে। বর্তমানে খিলক্ষেতের দুই নং রোড এলাকায় থাকতেন। পেশায় তিনি ইভেন্ট ম্যানেজার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাইক চালিয়ে বাসায় যাওয়ার পথে এয়ারপোর্ট এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক ঢাকা মেডিকেলে এসেছে।ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান আহত বিশালকে আমরা অবজারভেশনে রেখেছি মাথায় আঘাত লেগেছে হাতে আঘাত লেগেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।