৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    রাজধানীর রামপুরায় একাধিক মামলার আসামি গুজা বাদশাকে ডেমরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

    ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক( কে এস ইসলাম)

    রাজধানীর রামপুরা থানাধীন চাঞ্চল্যকর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার অন্যতম সহযোগী, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ শফিকুল ইসলাম বাদশা @ গুজা বাদশা (৫৫)’কে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

    এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৯১০ ঘটিকায় রাজধানীর ডেমরা থানাধীন হাজী বাদশা মিয়া রোড, নিউ টাউন আবাসিক এলাকা, মাতুয়াইল, বাসা নং- ড্রীম হাউজ- ১৮ (৮ম তলা), ফ্লাট নং- ৮/ডি এর মধ্য বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর রামপুরা থানাধীন চাঞ্চল্যকর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার অন্যতম সহযোগী, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ শফিকুল ইসলাম বাদশা @ গুজা বাদশা (৫৫), পিতাঃ মৃত ওয়াজেদ আলী, সাং-৮৪/১, ওলন রোড, পশ্চিম রামপুরা, থানাঃ হাতিরঝিল, জেলাঃ ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩|

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গত ২৯ আগস্ট ২০১৩ তারিখ রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের নিজ বাড়ির তৃতীয় তলায় কতিপয় সন্ত্রাসী বাহিনী সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিমকে রুমে ঢুকে হত্যা করে পালিয়ে যায়| পরবর্তীতে উক্ত ঘটনায় ধৃত আসামিসহ ২৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হলেও ধৃত শফিকুল ইসলাম বাদশা @ গুজা বাদশাকে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হয়| হাতিরঝিল ও রামপুরা এলাকায় ধৃত গুজা বাদশার নাম শুনলেই মানুষের মাঝে আতঙ্ক ছড়াত| গুজা বাদশা দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন| স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত ছিলেন বলেও জানা গেছে| বিষয়টি র‍্যাব-৩ এর নজরে আসলে র‍্যাব-৩ এর গোয়েন্দা টিম কর্তৃক ছায়া তদন্ত শুরু করে আলোচিত ধৃত আসামি গুজা বাদশাকে গ্রেফতার করতে সক্ষম হয়| উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার রামপুরা ও হাতিরঝিল থানায় হত্যা, চাঁদাবাজি , বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে| এছাড়াও তার নামে একাধিক গ্রেফতারী ওয়ারেন্টও রয়েছে|ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম