২৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক

    উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন(টিআরইউবি)এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার(২১ নভেম্বর ২০২৬)রাজধানী মিরপুর-১০ নম্বরের শাহ আলী প্লাজার ১০ম তলায় (রুম নং-১০০৬)সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও সংগঠনের উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী

    আলোচনা সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন,দেশের সড়ক, রেল, নৌ ও আকাশপথের নিরাপত্তা নিশ্চিতকরণ,যাত্রী অধিকার সংরক্ষণ এবং পরিবহন খাতের নানা অসংগতি তুলে ধরতে টিআরইউবি-কে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে এ খাতে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল সাংবাদিকতা ও গবেষণামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান বক্তারা।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সহসভাপতি শাহীন আব্দুল বারী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ এবং দৈনিক প্রবাসী কণ্ঠের সম্পাদক মনির হোসেন।

    সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান মিয়া,মোঃ রফিকুল ইসলাম (রঞ্জু) এবংকবি কবি ও সংগঠক ইউনুস উদ্দিন আহমেদ

    সভাপতিঃ বাংলাদেশ সাহিত্য পরিষদ।

    এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক ওমর ফারুক নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল ইসলাম আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সোহেল রানা এবং নির্বাহী সদস্য মির্জা আমিন আহমেদ।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নুরুল হুদা, দোস্ত মোহাম্মদ, মো. আব্দুল্লাহ আল মোত্তালিব, রিফাতুল ইসলাম রাব্বিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীরা।

    আলোচনা সভার সমাপনী বক্তব্যে সভাপতি আজিজুল হাকিম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তাঁর বক্তব্যের পর অতিথি ও সদস্যদের নিয়ে কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

    এ আয়োজনের মধ্য দিয়ে টিআরইউবি-র সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম