২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের ৩২ রিটার্নিং কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    Md Akber hossainMd Akber hossain১০সাধারন
    ২৮ জুলাই, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ

    এম আকবর হোসেন :

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা প্রশাসনের ৩২ কর্মকর্তা এবার চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গেলেন। ২০১৮ সালের বহুল বিতর্কিত ওই নির্বাচনে তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তারা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

    সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসরের আদেশ জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার মনে করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সব ধরনের অবসর-সুবিধা পাবেন।

    উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিল। নির্বাচনের ফলাফল এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছিল। সেই নির্বাচনে মাঠপর্যায়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তা পরবর্তী সময়ে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। সর্বশেষ সরকারি সিদ্ধান্তে একসঙ্গে ৩২ কর্মকর্তার চাকরিজীবনের পরিসমাপ্তি ঘটল।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam