২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    সাভারে র‌্যাব-৪ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    ৮ জুন, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর আলম (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

    র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৬ রাতে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

    র‌্যাব জানায়, তিনি দেশের সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। ২০১৮ সালের মে মাসে মিরপুর মডেল থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।

    মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে সাজা ঘোষণার পর তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    র‌্যাব-৪ জানায়, গ্রেফতারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা সম্ভব হয়।

    জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মামলা বিচারাধীন অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর গত প্রায় চার বছর গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৪।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম