১২ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    গেন্ডারিয়ায় দ্রুতগামী অটোরিক্সার ধাক্কায় প্রাণগেল রিক্সা চালকের

    ৩০ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ঘুন্ডিঘর এলাকায় অটো রিক্সার ধাক্কায় গোলাম মোস্তফা (৫২) নামের এক রিক্সা চালকের মৃত্যু।

    মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে।

    তাকে হাসপাতালে নিয়ে আসার ছেলে মোহাম্মদ ইউসুফ জানান,আমার বাবা পেশায় রিক্সা চালক সকালের দিকে রিক্সা চালিয়ে গেন্ডারিয়া ঘুন্ডিঘর এলাকা দিয়ে যাবার সময় দ্রুতগামী একটি অটো রিক্সা আমার বাবা রিক্সার পেছনে ধাক্কা দেয়।এতে আমার বাবা গুরুতর আহত হয় পরে পথচারীরা আমার বাবাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ( মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার হাসাইল গ্রামে মো: শুরু হাওলাদার সন্তান ।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের

    ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

    মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম