২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    কুমিল্লার হোমনায় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের ভাঙ্গা অংশ উদ্ধার ও আসামী মনিরুজ্জামান কে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-১১

    ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    কুমিল্লা জেলার হোমনা থানার দেশীয় অকেজো আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন অস্ত্রের ভাঙ্গা অংশ উদ্ধার মামলার এজাহার নামীয় একমাত্র আসামী মনিরুজ্জামান (৪০)'কে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

    এরই ধারাবাহিকতায়, অফিসার ইনচার্জ হোমনা মডেল থানা, কুমিল্লা এর অধিযাচন পত্রের ভিত্তিতে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ২২৪৩ ঘটিকায় র‍্যাব-৩, সিপিসি-২ কোম্পানীর তথ্যের সহায়তায় র‍্যাব-১১, সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার হোমনা থানার দেশীয় অকেজো আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন অস্ত্রের ভাঙ্গা অংশ উদ্ধার মামলার এজাহার নামীয় একমাত্র আসামী মনিরুজ্জামান (৪০), পিতাঃ মৃত রবিউল আউয়াল, সাং-রাজাপুর (সিকদার বাড়ী), থানাঃ হোমনা, জেলাঃ কুমিল্লা’কে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজ কান্দাপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়|

    মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা জেলার দোহার থানার রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালীন ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০২২০ ঘটিকার সময় হোমনা থানাধীন হোমনা পৌরসভাস্থ এলাকায় অবস্থানকালে সেনাবাহিনীর টিম ইনচার্জ গোপন সূত্রে ধৃত আসামীর বাড়িতে বিভিন্ন দেশীয় আগ্নেয়াস্ত্রের সংবাদ পেয়ে মোবাইল ফোনে হোমনা থানার কর্তব্যরত ডিউটি অফিসারকে জানাইলে হোমনা থানার অফিসার ইনচার্জ ডিউটি অফিসারকে জানায় যে হোমনা থানাধীন ৯নং জয়পুর ইউনিয়ন অন্তর্গত ৬নং ওয়ার্ডের রাজাপুর সাকিনস্থ সিকদার বাড়ী ধৃত আসামী মনিরুজ্জামান (৪০) এর টিনশেড ঘরের ভিতরে ধৃত আসামী অবৈধ অস্ত্রশস্ত্র নিজ হেফাজতে নিয়ে অবস্থান করছে |

    উক্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ অভিযান পরিচালনাকালে ধৃত আসামী আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়| পরবর্তীতে ধৃত আসামীর বাসা হতে দেশীয় অকেজো আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন অস্ত্রের ভাঙ্গা অংশ উদ্ধার করা হয়| উক্ত ঘটনায় কুমিল্লা জেলার হোমনা থানায় The Arms Act 1878 এর 19A ধারায় ০১টি পুলিশবাদী মামলা রুজু হয় | এছাড়াও ধৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার হোমনা থানায় একটি মাদক মামলা রয়েছে |

    ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam