২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    মিরপুরে টিসিবি পণ্য নিতে এসে দেওয়াল চাপা পড়ে নিহত এক আহত এক নারী

    ২৮ জুলাই, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর মিরপুর মডেল থানা লাভ রোড মন্দির মিরপুর-২ কলেজের পিছনে দেয়াল ধসে দুইজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অজ্ঞাত(৪০) এক ব্যক্তি নিহত ও মোছা: রাজিয়া বেগম(৫৫)নামে এক নারী গুরুতর আহত ।

    মঙ্গলবার(২৮ জুলাই)দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে পৌনে তিনটার দিকে নিয়ে আসলে এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করে ও রাজিয়া বেগমকে ভর্তি দেওয়া হয়েছে।

    তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোছ: রাজিয়া বেগমের জামাতা মোহাম্মদ রুবেল জানান, আমার শাশুড়ি বিসিবি পণ্য নেওয়ার জন্য মিরপুর মডেল

    থানার লাভ রোড মন্দির মিরপুর-২কলেজে পিছনে দাঁড়িয়ে টাকার সময় হঠাৎ প্রাচীর দেওয়াল বসে পড়ে।পরে দুইজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে ও আমার শাশুড়িকে ভর্তি দেওয়া হয়েছে।

    তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পেরেছি নিহত ব্যক্তি রিক্সাচালক ছিলেন তার নাম পরিচয় এখনো জানা যায়নি। আমার শাশুড়ি গ্রামের বাড়ি, বরিশাল জেলার মুলাদী থানার দক্ষিণ কাজীরচর এলাকার মৃত নুরু মিয়ার স্ত্রী।বর্তমানে বাসা নং-৯০এসি পরিবহন গলি, মিরপুর-১০,এলাকা থাকেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান , মিরপুরের ঘটনায় এক নারী সহ আমাদের এখানে দুইজন এসেছিল, এক ব্যক্তিকে চিকিৎসকমৃত ঘোষণা করেছেন ও এক নারীকে হাসপাতালে ভর্তি হয়েছে।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম