ডেমরার আমুলিয়ায় কালি তৈরি কারখানায় দগ্ধ ফায়ার কর্মী ও কর্মচারী।
কে এস ইসলাম :
রাজধানীর ডেমরা আমুলিয়া মডেল টাউন, ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালি তৈরীর কারখানায় টিনশেডে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে দুই জন এসেছে। দগ্ধ হলেন,মোঃ সুজন (২২) কর্মচারী ও মোঃ নাঈম হোসাইন (২৮) ফায়ারম্যান।
বৃহস্পতিবার(৩০এপ্রিল)বিকেল সাড়ে ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা সহকর্মী মোঃ সোহেল জানান,সকাল সাড়ে১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালী তৈরীর কারখানার ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের ঘটনা ঘটে। পড়ে অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, সুজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর গ্রামের মো: সুরুজ্জামান মিয়ার ছেলে। সে ওই কারখানার সহকারি অপারেটর ছিলেন। দগ্ধ নাঈম বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান হিসেবে কর্মরত।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, ডেমরার আমুলিয়া থেকে ওই কারখানার কর্মচারী ও এক ফায়ারম্যান আমাদের এখানে এসেছে। কর্মচারী সুজনের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে তাকে ভর্তি দেওয়া হয়েছে ও ফায়ার কর্মী নাঈম হোসেনের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে তাকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।