১০ নভেম্বর, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদলের কর্মী নিহত ও দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম

    রাজধানীর কাফরুল থানার ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ১ জন নিহত ও ২জন আহত, নিহত হলেন ইউসুফ আলী (৪৫)কাফরুল থানার যবুদলের বিএনপির কর্মী ও আহতরা হলেন, নালাম সরদার (৪৫), ও মনির হোসেন (৩২)। জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

    শুক্রবার (২৪ জুলাই) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে । পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন, মনির হোসেন ও নালাম সরদার গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

    আহত

    তাদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজীব জানান, রাত এগারোটার দিকে মিরপুর -১৩, ই- ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্তকারী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ৩ জন গুলিবিদ্ধ হন পরে উদ্ধার করে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজন মারা যান ও দুজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

    তিনি আরো জানান, নিহত ইউসুফ আলীর গ্রামে বাড়ি, বরিশাল জেলার উজিরপুর থানা শাকরাল এলাকার মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে কাফরুল এলাকায় থাকতেন। আহত মনিরের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মালেক শিকদারের ছেলে, বাম পায়প গুলিবৃদ্ধ হয়েছে পেশায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী। ও

    নালাম সরদারে গ্রামের বাড়ি, পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবালিয়া এলাকার ইয়াসিন সরদারের ছেলে, তার মাথার ডান পাশে গুলিবিদ্ধ, পেশায় ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান মিরপুর এলাকা থেকে তিনজন গুলিবৃদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তাদের মধ্যে ইউসুফ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও মনিরের বাম পায়ে গুলি- বিদ্ধ হয়েছে ও নালাম সরদারে মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে অবস্থা অসংখ্যজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম