২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রাজধানীর শাহজাহানপুরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা এবল নকল পণ্য ধ্বংস করে।

    ২৩ জুন, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেইট কাঁচা বাজার এলাকায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল পণ্য বিক্রি ও মজুদের দায়ে ০১ এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে| এছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে র‍্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|

    এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৬/২০২৬ তারিখ ১৬৪০ ঘটিকার সময় জনাব মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র‍্যাব-৩, সিপিসি-১, ঝিলপাড়, শাহজাহানপুর ক্যাম্পের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেইট কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়|

    উক্ত অভিযানে রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেইট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জন স্বাস্থ্যের জন্য মারাত্নাক ভেজাল ও নকল অননুমোদিত দেশী, বিদেশী পণ্য বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী মোঃ নাঈম (২২), খিলগাঁও রেলগেট কাঁচা বাজার বি-বাড়িয়া স্টোর-৩, ঢাকা’কে বিএসটিআই এ্যাক্ট-২০১৮ এর ৩১ ধারায় অপরাধ করায় ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করা হয়| এ সময় উক্ত ব্যবসায়ীর নিকট বিপুল পরিমাণ ভেজাল ও নকল হারপিক ও লাইজল জব্দ করা হয় যা জনসম্মুখে বিধিমোতাবেক ধ্বংস করা হয়|

    এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| জন স্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম