২১ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    মন্ত্রিসভায় বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৬ জন

    ২১ আগস্ট, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক :

    সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন সদস্য যুক্ত হয়েছেন। এর মধ্যে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।

    মন্ত্রিসভায় যোগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

    অন্যদিকে, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন হয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

    এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়।

    শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণও সম্পন্ন হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম