১২ আগস্ট, ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক

    ৭ জুন, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস-এর মহাপরিচালক র্স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি । তিনি ৭ জুন সকাল ১০-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন। দরবারে পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ, জেলা কর্মকর্তাগণ এবং ফায়ার স্টেশনের কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

    ফায়ার সার্ভিসের হল রুম

    বেলা ১০-০০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

    মহাপরিচালক মহোদয় সকলকে স্বাগত জানিয়ে দরবার শুরু করেন। তিনি চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের নিয়োগ প্রক্রিয়ার ন্যায় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কোনো কাজে জড়িত না হন সেজন্য তিনি সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সাথে তিনি এ সংক্রান্ত অধিদপ্তরের সকল আদেশ-নির্দেশ বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

    দরবার হল

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল স্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে তা বজায় রাখার জন্য মহাপরিচালক মহোদয় সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় - আইন বহির্ভূত এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সকলকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন।

    বক্তব্য শেষে মহাপরিচালক মহোদয় সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দুপুর ১২টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম