বাড্ডায় বিদ্যুতের লাইনের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু
কে এস ইসলাম :
রাজধানী বাড্ডা থানার মধ্যে বাড্ডা বৈশাখী স্বরনী পোলে নিচে রাস্তার উপর থেকে মোঃ জহিরুল ইসলাম(২২)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাড্ডা থানার উপ পরিদর্শক(এসআই) মোঃ মেঝবাহ উদ্দিন জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে আজ সকাল সোয়া পাঁচটার দিকে মধ্য বাড্ডা বৈশাখী স্বরনী ৯০/১ জামান সাহেবের বাশার সামনে পাকা রাস্তার উপরে বৈদ্যুতিক খুঁটির নিচে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবক ওই পোলের উপরে বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুৎ- স্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত যুবকের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে উত্তর বাড্ডার বাগান বাড়ি ইমন মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।