যাত্রাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত
কে এস ইসলাম :
রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে
মোঃ সাজিত হাসান (৩৫)নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত ফার্মগেট আলমদিনা ফার্মাসিটিক্যাল কোম্পানি লিমিটেডে চাকরি করতেন।
রবিবার(১৭ মে)বেলা ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সাজিদের বাবা সুলাইমান জানান, আমার ছেলে সাজিদ ফার্মগেট আলমদিনাফার্মাসিটিক্যাল কোম্পানি লিমিটেডে চাকরি করতো।সকাল সাড়ে নয়টার দিকে শনির আখড়া দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিএনজি ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে আমার ছেলেগুলো তোর আহত হন। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওখানে অবস্থান অবনতি হলে,উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়িলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শ্রী রামপুর গ্রামে। বর্তমানে কদমতলীর মেরাজনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।নিহত এক ছেলে দুমেয়ের জনক ছিলেন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।