২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢামেক পরিচালকের প্রশংসাপত্র পেলেন পিসি আবুল আহাদ।

    ১ জুলাই, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো: আবুল আহাদ তাঁর সততা, নিষ্ঠা, দক্ষতা এবং রোগীবান্ধব দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে হাসপাতালের পরিচালকের কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছেন।

    ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, ২০২৬ সালের( ২ ফেব্রুয়ারি) থেকে মো.আবুল আহাদ হাসপাতালের আনসার ক্যাম্পে ১জন পিসি,১৪জন এপিসি ২৭৭ জন পুরুষ আনসার ও ১৪জন মহিলা আনসারসহ মোট ৩০৮ জন আনসার সদস্যের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

    প্রশংসাপত্রে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি ন্যায়,নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আনসার সদস্যদের পরিচালনা করেছেন। হাসপাতালের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও অনিয়মিত পরিস্থিতিতে তিনি অন্যান্য আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    এছাড়া বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করায় রোগীদের সেবা কার্যক্রম আরও সহজ ও কার্যকর হয়েছে বলেও প্রশংসাপত্রে উল্লেখ করা হয়।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগকে দালাল ও দুর্নীতিমুক্ত রাখতে মো. আবুল আহাদ অগ্রণী ভূমিকা পালন করেছেন।

    প্রশংসাপত্রের শেষাংশে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আসাদুজ্জামান তাঁর ভবিষ্যৎ জীবনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন।

    উল্লেখ্য, পিসি মো. আবুল আহাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে। তাঁর এই স্বীকৃতিকে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং রোগীসেবার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম