বংশালে বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪দিন পর মৃত্যুর কাছে হার মানলেন শিক্ষার্থী
কে এস ইসলাম :
রাজধানীর বংশাল এলাকায় বাথরুমে সিগারেট ধরানোর সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া দ্বীন ইসলাম সিয়াম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই)বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।গত (১২ জুলাই)রাত ১টার দিকে নিজ বাসার বাথরুমে সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, গত (১২ জুলাই)রাত ১টার দিকে নিজ বাসার বাথরুমে সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সিয়ামের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়।পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ৪দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের মুখে জানতে পারি বাথরুমে আগে থেকেই গ্যাস জমে ছিল। সিয়াম লাইটার জ্বালানোর ফলে সৃষ্ট স্পার্ক থেকেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। আমরা আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর।বর্তমানে বংশাল নাজিমুদ্দিন রোডের
আলীনেকি দেউড়ি, ১২/১ নং বাসার আনোয়ার হোসেনের ছেলে।নিহত সিয়াম রায়হান স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক(ইন্টারমিডিয়েট) শিক্ষার্থী ছিলেন ও চকবাজারের একটি পলিথিন দোকানে চাকরি করতেন।