কামরাঙ্গীরচরে দুই শ্রমিকের মারামারি বাধা দিতে গিয়ে প্রাণ গেল আরেক শ্রমিকের
কে এস ইসলাম :
রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাহাদি নগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারির ঘটনা মো: সাকিব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু।
বৃহস্পতিবার(২৩ জুলাই)সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।৷ পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলেক র্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতলে নিয়ে আসা সহকর্মী মো: মুনসুর জানান,সাকিব পেশায় নির্মাণ শ্রমিক সকালের দিকে কামরাঙ্গীরচর মাহাদি নগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ১০তলা ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর দুই শ্রমিক মারামারি করার সময় সাকিব তাদেরকে বলে মারামারি করো না কাজ কর। এই কথায় ক্ষিপ্ত হয়ে দুজন মিলে সাকিবকে মারধর করে ধাক্কা দিয়ে ফ্লোরে বালুর মধ্যে ফেলে দেয়। পরে সাকিব গুরুতর আহত হন,আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদি সদর ভাটির টেক এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে
কামরাঙ্গীরচর মাহাদি নগর নির্মাণাধীন ভবনেই থাকতেন।দুই ভাই দুই বোন, চার বছর আগে বিয়ে কোন বাচ্চাকাচ্চা নেই স্ত্রী রাফিয়া আক্তার।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।