২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢামেকে ভুয়া চিকিৎসক আটক মুচলেকা নিয়ে ছেড়ে দিল কর্তৃপক্ষ

    ২৩ জুন, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের আউটডোরের সামনে অভিযান চালিয়ে জান্টু শাহ (৪৫) নামের কথিত ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

    মঙ্গলবার(২৩ জুন ) দুপুর ১টার দিকে ঢামেকের পুরাতন ভবনের আউটডোরের সামনে থেকে তাকে আটক করেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

    ঢাকা মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো :আব্দুল আহাদ জানান, দুপুর একটার দিকে আমাদের সদস্যরা আমাকে খবর দিলে পুরাতন ভবনে আউটডোরের সামনে ঝান্টু সাহা নামের এক ভুয়া চিকিৎসককে আটক করি। পরে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হলে জিজ্ঞাসাবাদের পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানের সময় ছিল, আনসার সদস্য কিবরিয়া মো: ইমরান হোসেন, এবং মো. রাজু হোসেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শ মোহাম্মদ ফারুক জানান, ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের আউটডোরে সামনে থেকে এক ভুয়া চিকিৎসক পরিচয়ে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম