১১ নভেম্বর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢাবির রোকেয়া হলের বাগানে কাঁঠাল গাছ থেকে নিচে পড়ে বাগান মালীর মৃত্যু।

    ২৩ জুন, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    শাহবাগের ঢাবির রোকেয়া হলের ভিতরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ছিয়াকুল (৩৮) নামে এক বাগান মালির মৃত্যু। তিনি সরকারী স্টাফ বাগানের মালি।

    মঙ্গলবার(২৩ জুন)সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে দ্রুত নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে এগারোটার দিকে মৃত ঘোষণা করে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা (সহকর্মী) সুশীল জানান, নিহত সিয়াকুল ঢাবির রোকেয়া হলের বাগানের মালি,সকালের দিকে রোকেয়া হলের ভিতরে কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,নিহতের গ্রামে বাড়ি নড়াইল জেলার নডাগাতি থানা দেবদূত গ্রামে রয়জুলের ছেলে। বর্তমানে ঢাবির রোকেয়া হলেই থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম