২১ আগস্ট, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    শাহবাগে ২৩০ পিস বুফ্রেনরফিন ইনজেকশনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    ২০ আগস্ট, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর শাহবাগ এলাকা থেকে ২৩০ পিস বুফ্রেনরফিন ইনজেকশনসহ মো. ইসমাইল হোসেন (৩৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

    র‍্যাব-৩ জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে শাহবাগ থানাধীন রেল মন্ত্রণালয়ের বিপরীত পাশে সচিবালয় রোডের নগর গণপূর্ত ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেনের বাবার নাম মৃত আহমেদ মিয়া। তিনি শাহবাগের হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন।

    র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইসমাইল দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে রাজধানীর শাহবাগসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বিক্রয়ের উদ্দেশ্যে বুফ্রেনরফিন ইনজেকশন নিজের হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহবাগ থানায় ৯টি এবং চকবাজার থানায় ৩টি মামলা রয়েছে।

    গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৩। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম