২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কামরাঙ্গীরচরে সিটি কর্পোরেশনের কাজ করার সময় এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

    ১২ মে, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ

    কামরাঙ্গীরচরে সিটি কর্পোরেশনের কাজ করার সময় এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু,

    কে এস ইসলাম :

    রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্ন কর্মীর স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে। নিহত হলেন, মোঃ মুমিনুর রহমান (৪৫) ।

    সোমবার(১১ মে) বিকেল ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের সহকর্মী মুজিবুর রহমান জানান, মুমিনুর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ডের কামরাঙ্গীরচর এলাকার পরিচ্ছন্ন কর্মী।দুপুর ১টার দিকে কাজ করতে আসেন এই এলাকায়,কাজ করতে করতে বেলা ৩টা দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে । পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে বিকেল পাঁচটায় মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলায়, বর্তমানে হাজারীবাগের কম্পানি ঘাট এলাকায় থাকতেন। পেশায় পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম