২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কলাবাগানের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে নারীর মরদেহ উদ্ধার

    ২৩ এপ্রিল, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক,,কে এস ইসলাম :

    রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীন রোড রূপসা ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৪১৮ নং রুম থেকে তানিয়া নূরী (৩০)নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলাবাগানের গ্রিন রোড আবাসিক রুপসা ইন্টারন্যাশনাল হোটেলের চতুর্থ তলা ৪১৮ নম্বর কক্ষের বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

    কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, (১৯ এপ্রিল) রাতে রুপসা হোটেলের ৪১৮নম্বর রুমে ভাড়া নেয় পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছেন।হোটেল থেকে বের হতেন না এবং সবসময় দরজা-জানালা আটকে রাখতেন।

    তিনি আরো জানান,আজ দুপুরের দিকে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দনা পেয়ে পরে দরজা ডুবলিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে দেখতে পান, বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন । পরে হোটেল কর্তৃপক্ষ থানায় ফোন দিলে আমরা গিয় হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া যায়।আমাদের ধারণা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবুও মনতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারী পরিবার গ্রামে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে মরদহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশরগঞ্জ উপজেলার গাবর গোয়ালী গ্রামের নুর নবী মেয়ে ও শামীমা আক্তার।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম