ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ ঢামেকে কয়েদির মৃত্যু।
কে এস ইসলাম :
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তরিকুল ইসলাম (৬৮) নামে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২০জুন)সকাল সারে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা১২টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আতিয়ার রহমান জানান,মো: তরিকুল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।
তিনি আরো জানান, নিহত মো: তরিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তার কয়েদি নং ৪২৪/২৬ তার বাবা নাম মৃত ইসমাইল গ্রামের বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকায় তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।