২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খিলগাঁওয়ে কুকুরের তারা খেয়ে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

    ১৭ মে, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ

    কে এস ইসলাম

    রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় কয়েকটা কুকুরের তারা খেয়ে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ জহির(৩২) নামের অটোরিক্সা চালকের চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু।

    শনিবার(১৬ মে) রাত পৌনে নয়টার দিকে ২০০ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয় শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত জহিরের আত্মীয় জুয়েল জানান, জহির পেশায় একজন অটো রিক্সা চালক শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে খিলগাঁও বাসাবো এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় ৩/৪টি কুকুর জহিরকে ধাওয়া করে। পরে দ্রুত গতিতে রিক্সা চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরলে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

    তিনি আরো জানান, নিহত জহিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার এলাকার ইব্রাহিমের ছেলে। বর্তমানে খিলগাঁও বাসাবো এলাকায় থাকতেন। নিহত তিন ছেলের জনক।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম