১২ আগস্ট, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কদমতলী কমিশনার মোড়ে বাসা থেকে আনসার সদস্যের পচা গলা মরদেহ উদ্ধার

    ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কদমতলী থানাধীন কমিশনার মোড় এলাকার একটি বাসার চতুর্থ তলা থেকে শারমিন আক্তার শেলী(২৭)নামে এক মহিলা আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২৭ এপ্রিল)সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    কদমতলা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জানান, আমরা ৯৯৯ ফোনে খবর পেয়ে রাত আড়াইটার দিকে কদমতলী কমিশনার রোড ৯৮৪/১ নং চতুর্থ তলার বাসায় দরজায় তালা বন্ধ অবস্থায় দেখতে পাই রুম থেকে দুর্গন্ধ আসছে। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখতে পায় মেঝেতে চিত অবস্থায় মেঝেতে এক নারীর পঁচা গলা মরদেহ পড়ে আছে। পরে আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে কেউ হত্যা করে তাকে দরজা তালা বন্ধ করে রেখে পালিয়ে যায়।তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত শারমিন আক্তারের নিজ বাসা পূর্বধোলাইপাড় ৩ নং গলি জুরাইন শ্যামপুর বর্তমানে কদমতলীর কমিশনার মোড় ৯৮৪/১ বাসার শাহ আলম হাওলাদারের মেয়ে ।

    ওই বাসার মালিক, আঞ্জুমান আরা ডলি জানান, ছয় মাস পূর্বে মোঃ মামুন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কাবিননামা দেখিয়ে আমার বাসা ভাড়া নেয়। তিনি জানান,আমাদের বাড়ি বরিশাল জেলায়, আমি গ্রামে থাকি দুই মাস পরপর এসে আমি বাসা ভাড়া নিয়ে যাই ভাই এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারব না ।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম