২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    দক্ষিন খানের মোল্লার টেক ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর

    ১৮ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী দক্ষিনখান থানা মোল্লারটেক দোবাদিয়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মো: শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু।

    শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, নিহত শিশির দক্ষিন খান মোল্লার টেক উদয়ন হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। সকাল সাড়ে দশটার দিকে দক্ষিনখান মোল্লার ত্যাগ তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে চালানোর সময় পিছন থেকে দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটো রিক্সা মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে শিশির মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়,ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণাকরে।

    তিনি আরো জানান, নিহত শিশুদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার সুমন রহমানের ছেলে, তার বাবা পেশায় একজন বাস চালক।বর্তমানে দক্ষিন খান মোল্লার টেক তেতুলতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।নিহত শিশির দুই বোন এক ভাই

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ​তিনি জানান,​ মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম