২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    তেজগাঁও রেলগেটে বাঁচাও বাঁচাও বলেও শেষ রক্ষা হলো না চলে গেল না ফেরার দেশে

    ১৯ জুলাই, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর তেজগাঁও রেলগেটই এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    রবিবার(১৯ জুলাই)বিকেল চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) আব্দুর রহমান জানান,আমি বেলা পৌনে তিনটার দিকে এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেটে যাওয়ার সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।পরে ওই ব্যক্তিআমায় ডাক দিয়ে বলে ভাই আমাকে বাঁচান আমি মরে যাচ্ছি আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান। পরে আব্দুর রহমান ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করে।

    তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় কিছু জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে ও এক লোক তাকে ডাক দেয় শুনতে পারি।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ​তিনি জানান,​ মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।তিনি জানান,নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের চুরিকাঘাত রয়েছে

    আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম