১২ আগস্ট, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    মহাখালী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকো ঠিকাদার কর্মী মৃত্যু

    ১১ জুলাই, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী বনানী থানার মহাখালী কড়াইল বস্তিতে বিদ্যুতের লাইন কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাইদার হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ অফিসের কর্মী মৃত্যু হয়েছে।

    শনিবার (১০ জুলাই)বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা মো: শুক্কুর আলী জানান, হাইদার হোসেন ডেসকো বিদ্যুৎ অফিসের ঠিকাদারে কর্মী ছিলেন, দুপুর আড়াইটার দিকে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।পরে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান,নিহত হাইদারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামের,মোঃ মহসিন ফরাজীর ছেলে।বর্তমানে তিনি ঢাকার উত্তর বাড্ডাতে থাকতেন। তিনি পেশায় ডেসকো বিদ্যুৎ অফিসের ঠিকাদারের বিদ্যুৎ কর্মী ছিলেন।তিনি দুই সন্তানের জনক ছিলেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের

    ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

    মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম