১২ আগস্ট, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান:ফায়ার সার্ভিস মহাপরিচালক

    ১৯ জুলাই, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। তিনি ১৯ জুলাই ২০২৬ সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন এমন বাছাই করা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয়।

    স্বারক প্রদান

    সকাল ১০-০০ ঘটিকায় অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। অনুষ্ঠান শুরুর পূর্বেই সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান ‍শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফউল্লাহ।

    ধর্মগ্রন্থ পাঠের পর স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। মহাপরিচালকের প্রশংসা প্রাপ্তদের মধ্য হতে দুই জন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জনাব জাকির হোসেন তাঁর প্রতিক্রিয়ায় ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সারা দেশের প্রশাসনিক ও অপারেশনাল ‍কাজের প্রতি মহাপরিচালক মহোদয়ের নজরদারির বিষটির প্রশংসা করেন এবং এজন্য তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

    হলরুম

    এরপর বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন। প্রধান অতিথির ভাষণে মহাপরিচালক মহোদয় সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি তাঁর বক্তবে পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানান। জীবন ও সম্পদ সুরক্ষার বিষয়ে অগ্রাধিকারের উল্লেখ করে তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

    অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর ১২:৩০ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। ছবি ও খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम