১১ আগস্ট, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    সরকারি খরচে ঢামেকে জোড়া লাগানো দুই শিশুর চিকিৎসা প্রধানমন্ত্রীর নির্দেশ

    ১১ আগস্ট, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ​কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে তাদের চিকিৎসা প্রদান করা হবে।

    ​সোমবার(১০ আগস্ট)রাত ৮টার দিকে জোড়া লাগানো শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

    ​স্বাস্থ্যমন্ত্রী জানান,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয় এই জোড়া লাগা দুই শিশু।আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। পরবর্তীতে 'আমার দেশ' পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে।প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দ্রুত ঢামেকে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

    সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন,আমাদের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে।মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করব,যেন শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।

    ​তিনি আরো জানান,শিশু দুটির চিকিৎসাসেবা ও যাবতীয় খরচ সরকার বহন করবে। একই সঙ্গে হাসপাতালে অবস্থানকালে তাদের পরিবারের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির দৈনন্দিন খরচের জন্য নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

    ​উল্লেখ্য, প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জয়নব ও উম্মে কুলসুমের জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির একটি ছেলেসন্তানও রয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম