মতিঝিলের মেট্রোরেল ষ্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে এক যুবক আহত
কে এস ইসলাম :
রাজধানীর মতিঝিলের মেট্রোরেল ষ্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে মিরাজ আহমেদ(৩৩) নামের এক যুবক আহত।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো: সামসুল হক জানান,আহত মিরাজ পেশায় একজন(শিক্ষা মন্ত্রণালয়ের)সরকারি কর্মচারী আমরা মতিঝিলের মেট্রোরেলে নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়।এতে মিরাজ ককটেলে আহত হয়, পরে তাকে আহত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আহত মিরাজের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরি এলাকার রকিবুল ইসলামে ছেলে। বর্তমানে মতিঝিলের আরামবাগের ৬২ নং বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,মতিঝিলে মেট্রোরেল ষ্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে মিরাজ নামের এক যুবক ঢাকা মেডিকেলে এসেছে।তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।