২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গুলশান থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

    ১১ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৮), কে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন গুলশান-১, রোড় নং-৩৩, বাড়ী নং-১২ হতে ১০ মে ২০২৬ তারিখ ১৩৫০ ঘটিকায় মামলার রজুর ১৬ (ষোল) বছর পর গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩|

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর ভিকটিম শিউলি আক্তার (১৪) তার বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ নৌকা ঘাটে বেরিবাঁধ এলাকায় ঘুরতে যান| পরবর্তীতে বান্ধবী চলে যাওয়ার পর আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় আসামি ও তার সহযোগীরা ভিকটিমকে প্রাণ নাশের হুমকি প্রদান করে জোরপূর্বক একটি নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে নৌকার মাঝিকে নদীর মধ্যে ফেলে দেয় এবং সেখানে আসামি ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে| ধৃত আসামি ও তার সহযোগীরা ধর্ষণের পর ভিকটিম শিউলিকে একটি বাড়ির কক্ষে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখে| ভিকটিমের পরিবার খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন| চিকিৎসা গ্রহণ শেষে ভিকটিম বাদী হয়ে ধৃত সাইফুল ইসলাম ও সহযোগীদের নামে কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন মামলা রুজু করেন|

    ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল - ৪ এর বিচারক মুন্সী মোঃ মশিউর রহমান চারজন আসামির যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থ দণ্ড অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।

    ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম