২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রাজধানীর খিলগাঁওয়ের সন্ত্রাসী পিটার নাসিরকে বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ এবং র‍্যাব-৮

    ১২ মে, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর খিলগাঁও এলাকায় গত ০৯ মে

    ২০২৬ তারিখ ১৮৩০ ঘটিকার সময় র‍্যাব-৩ ও র‍্যাব-৮ এর একটি যৌথ অভিযানিক দল

    কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির @ পিটার নাসিরকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম করেছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে জানা যায় যে, রাজধানীর খিলগাঁও এলাকার মোঃ সাদিকুর রহমান. আকন্দ (৪২) একজন হাউজিং ব্যবসায়ী| ধৃত আসামী ও তার সহযোগীরা ভিকটিম সাদিকুর এর কাছ থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে আসছিল| ধৃত পিটার নাসির চাঁদা না দিলে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি দেয়| ভিকটিম পিটার নাসির এর কথা কর্ণপাত না করায় ধৃত আসামি ভিকটিমকে হত্যার সুযোগ খুঁজতে থাকে| পরবর্তীতে গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ০৫.২০ ঘটিকার সময় ভিকটিম পায়ে হেটে রাজধানীর খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে আসলে পিটার নাসির ও তার সহযোগী মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে লক্ষ্য করে পিটার নাসির এর সহযোগী শুটার তারিফ ০৩ রাউন্ড গুলি ছুঁড়িলে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং ধৃত পিটার নাসির ও তার সহযোগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে| উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৪ তারিখ ০৪ এপ্রিল ২০২৬| পরবর্তীতে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং বিষয়টি র‍্যাব-৩ এর নজরে আসলে গত ০৯ মে ২০২৬ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধ্যমে চাঁদাবাজী ও সন্ত্রাসী চক্রের সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩| উল্লেখ্য যে, উক্ত ঘটনার মূলহোতা মোঃ তারিফ হোসেন @ শুটার তারিফ (৪০)’কে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়|

    ধৃত পিটার নাসির এর নামে রাজধানীর রামপুরা থানায় ০১টি মাদক মামলা ও খিলগাঁও থানায় ০১টি পর্ণোগ্রাফী ও চাঁদাবাজি মামলা, ০১টি দস্যুতা মামলা, ০৬টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০৪টি মাদক মামলা, ০১টি হত্যা মামলা এবং ০৩টি মারামারি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে|

    ধৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম