২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    ২৩ জুনকে ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

    Istiaque AhamedIstiaque Ahamed১২সাধারন
    ২১ জুন, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) উপলক্ষে কোনো গোষ্ঠী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    রোববার রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। মূলত ছিনতাইকারী চক্রের প্রধান ‘মাউরা সোহেল’সহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতার চেষ্টা প্রতিরোধে দেশের সব ইউনিটে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কেউ আইনশৃঙ্খলা বাহিনী বা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

    তিনি আরও জানান, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে র‍্যাব-২ অধিনায়ক জানান, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে দাবি

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম